ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ের বিয়ের আগে ইসরায়েলি সেনাদের গুলি কেড়ে নিল ফিলিস্তিনি বাবার প্রাণ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী ২৬ আগস্ট মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছিল। সে উপলক্ষে বিয়ের কার্ডও বিতরণ করছিলেন ফিলিস্তিনি এক বাবা। কিন্তু দুর্ভাগ্য, মেয়ের বিয়ের আগেই বর্বর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেন তিনি। হতভাগ্য এই বাবার নাম সালাহ তৌফিক সাফতা। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের তুবাস শহরে।

শুক্রবার তুবাস শহরের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ইসরায়েলি সেনারা সালাহ তৌফিক সাফতা নামের ওই ফিলিস্তিনি বাবাকে মাথায় গুলি করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এসব তথ্য জানিয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সি ওই বাবাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান।একই সময়ে ইসরায়েলি হামলায় পায়ে গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির চিকিৎসা চলছে।

আগামী ২৬ আগস্ট মেয়ের বিয়ের এই কার্ড বিতরণ চলছিল। ছবি: সংগৃহীত

ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, সাফতা নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি একটি স্টোরে প্রবেশ করার আগ মুহূর্তে গুলিবদ্ধি হন। তিনি গত কয়েকদিন ধরে আত্মীয়-স্বজনের মাঝে নিজ মেয়ের বিয়ের কার্ড বিলি করছিলেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে সম্প্রতি গাজা উপত্যকার ওপর তিনদিনের ইসরায়েলি বিমান হামলায় ১৭ শিশুসহ নিহত হন ৪৯ ফিলিস্তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেয়ের বিয়ের আগে ইসরায়েলি সেনাদের গুলি কেড়ে নিল ফিলিস্তিনি বাবার প্রাণ

আপডেট সময় ১২:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২