ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাকিবের সঙ্গে প্রেম, বিয়ের খবরও দিলেন নায়িকা ববি

আকাশ বিনোদন ডেস্ক :   

অবশেষে গুঞ্জন সত্যি হলো। প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। জানালেন কার সঙ্গে এতদিন ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি।

শুধু প্রেমের খবরই নয়; বিয়ের খবরও জানালেন ঢাকাই ছবির অ্যাকশন জেসমিন।

ববি অকপটে স্বীকার করলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।

বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। তাকে শুভেচ্ছা জানান সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশন লেখেন সাকিব সনেট।

তিনি লেখেন— ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদযাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

সাকিব সনেটের এমন পোস্টের পর পরই ভক্ত-অনুরাগীরা ধারণা করেন, তবে কি এই যুগল বিয়েও সেরে ফেলেছেন।

বিষয়টি পরিষ্কার করলেন ববি। এ নায়িকা জানালেন, বিয়ে নয়; আপাতত প্রেম করছেন তারা। ববি বলেন, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’

দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি সাকিব-ববি জুটির।

সাকিব সনেটের সঙ্গে ববির পরিচয় হয় ‘নোলক’ সিনেমায় অভিনয়ের সময়ে। ওই সিনেমার প্রযোজক সাকিব সনেট। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। সিনেমাটির কাজ করতে গিয়েই সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। একপর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাকিবের সঙ্গে প্রেম, বিয়ের খবরও দিলেন নায়িকা ববি

আপডেট সময় ০৭:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২