ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) থেকে ব্যাগ চুরি হয়েছে অভিনেত্রী অরুণা বিশ্বাসের। দামি মোবাইলসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজ হারিয়ে ফেলেন এ অভিনেত্রী।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই খবরটি দিয়েছেন।

তিনি লিখেছেন— চুরি হয়ে গেল ব্যাগ, এফডিসির ভেতর থেকে। সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন কারা এ কাজগুলো করে প্লিজ সাহায্য করেন।

চুরির ঘটনার বিষয়ে বাংলাদেশ সেন্সর বোর্ডের এ সদস্য বলেন, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলেন তিনি। তখনই তার ব্যাগ চুরি হয়ে যায়। এফডিসির ৭ নম্বর ফ্লোরে তথ্য মন্ত্রণালয় ও এফডিসির যৌথ আয়োজনে অনুষ্ঠানটি হচ্ছিল। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা অঞ্জনা আপাকে বলে পাশেই রেখেছিলাম। কথা শেষ করে দেখি ব্যাগ নেই।

কী কী খোয়া গেছে? এ অভিনেত্রী জানালেন, ব্যাগে একটি আইফোন একটি স্যামসাং কোম্পানির মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পরিচয়পত্র ও বাসার চাবিসহ বিভিন্ন জিনিসপত্র ছিল।

এদিকে দেশীয় সিনেমার আঁতুড়ঘরখ্যাত এফডিসিতে এমন চুরির কাণ্ডে বিস্মিত অনেকেই। চলচ্চিত্রসংশ্লিষ্টরা নানা মন্তব্য করছেন।

অরুণা বিশ্বাসের মতে, এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণের অবাধ যাতায়াতের কারণেই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। সেই সঙ্গে চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২