ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অনন্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ‘দিন : দ্য ডে’র ইরানি পরিচালকের

আকাশ বিনোদন ডেস্ক :  

চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ‘দিন: দ্য ডে’ সিনেমার পরিচালক-প্রযোজক মুস্তফা অতাশজমজম।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মুস্তফা।

অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তিভঙ্গের নানা অভিযোগ করেছেন তিনি। জানান, দ্রুত তেহরানে অভিযোগ নিবন্ধন ও বাংলাদেশের আদালতে এই ইরানি নির্মাতা মামলা করতে যাচ্ছেন।

দীর্ঘ এক পোস্টে এই পরিচালক জানান, ‘দিন: দ্য ডে’ নিয়ে অনন্ত জলিলের সঙ্গে যে চুক্তি, প্রতিশ্রুতি এবং পরিকল্পনা করা হয়েছিল তার কিছুই ঘটেনি। তাই তিনি আইনি পদক্ষেপের দিকে হাঁটছেন।

মুস্তফা অতাশজমজম লেখেন, ‘ডে (রুজ) সিনেমাটি নিয়ে চুক্তিতে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার কিছুই ঘটেনি। অনন্ত জলিল অর্ধেক প্রযোজনা নষ্ট করে দিয়েছেন। তিনি তার মতো করে সিনেমাটি প্রযোজনা চালিয়েছেন- তার কন্টেন্ট, পরিচালনা দিয়ে। এটা সরাসরি আমাদের মূল চুক্তির লঙ্ঘন। অথচ আমি এই প্রযোজনার প্রধান প্রযোজক। ’

বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে এই ইরানি নির্মাতা লেখেন, ‘আমি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একটি সিনেমার নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ ছিল, ইরানি ও বাঙালি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা। বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালোভাবে জানা। কারণ আমি বিশ্বাস করি, শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙে দেয়। ’

মুস্তফা আরো জানান, তিনি বাঙালি সংস্কৃতিকে সম্মান করেন বলে অনন্ত জলিলের সঙ্গে বিষয়টি সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তাকে কোনো সমাধান দেননি। অনন্তের বিরুদ্ধে তেহরানে অভিযোগ করা এবং বাংলাদেশের আদালতে আন্তর্জাতিক উকিলের মাধ্যমে মামলা করা ছাড়া তার কাছে আর কোনো পথ খোলা নেই।

উল্লেখ্য, ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন। মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা ও সমালোচনা দুইটিই হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনন্তের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ‘দিন : দ্য ডে’র ইরানি পরিচালকের

আপডেট সময় ১০:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২