ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাওয়াত না পেয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন যুবদলের সম্পাদক

আকাশ জাতীয় ডেস্ক: 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভায় দাওয়াত না পেয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী। অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অতর্কিতভাবে এসে নেতাকর্মীদেরকে গালমন্দ ও আসবাবপত্র ভাংচুর করে।

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব ও অনুষ্ঠানের সভাপতি হারুন অর রশীদ মজুমদার বলেন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা যুবদল সাধারণ সম্পাদক নাজমুল হক কোন কারণ ছাড়াই অফিসে এসে গালমন্দ করে এবং আসবাবপত্র ভাংচুর করে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের ভাংচুর করিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাওয়াত না পেয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করলেন যুবদলের সম্পাদক

আপডেট সময় ০৯:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২