ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্কে ফিরে গেল তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেশ কয়েক বছর ধরে ইসরায়েল ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল। এবার সেই টানাপোড়েনের অবসান ঘটিয়ে স্বাভাবিক সম্পর্কে ফিরে গেল দুই দেশ।

বুধবার এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু । তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে তুরস্ক ও ইসরায়েল পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠিয়েছে।
চাভুসওগ্লু আঙ্কারা সফররত কিরঘিজ পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, “আমরা তুরস্কের পক্ষ থেকে ইসরায়ে‌লের রাজধানী তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছি।”

দুই পক্ষ তাদের রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের অর্থ এই নিয় যে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সমর্থন জানানো থেকে পিছিয়ে আসবে। চাভুসওগ্লুর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপদি বুধবারই এক বিবৃতিতে জানান, তেল আবিব-আঙ্কারা সম্পর্ককে অন্যরকম উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে।

গত মার্চ মাসে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরের মাধ্যমে আঙ্কারা ও তেল আবিবের এক দশকেরও বেশি সময়ের উত্তেজনাকর সম্পর্ক প্রশমিত হয়।

২০১০ সালের মে মাসে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণসাহায্যবাহী একটি তুর্কি জাহাজের বহরে হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন তুর্কি নাগরিক নিহত হন। ওই ঘটনার জের ধরে তুরস্ক ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। পরবর্তীতে সে সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার পর ২০১৮ সালে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার ৬০ ফিলিস্তিনি নিহত হয়। সে ঘটনার জের ধরে আবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে আঙ্কারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্কে ফিরে গেল তুরস্ক

আপডেট সময় ০১:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২