ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঙ্কিপক্সের নাম বদলে ‘ট্রাম্পের’ নামে রাখার প্রস্তাব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনার মধ্যেই বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স নামের এক ভাইরাস। এরই মধ্যে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এ ভাইরাসে।

এদিকে মাঙ্কিপক্সের নাম পরিবর্তন নিয়ে চাপ বাড়ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওপর। তাই তারা সেই দায়িত্ব ঘুরিয়ে দিয়েছিল জনগণের দিকে। মাঙ্কিপক্স ভাইরাসের নাম কী হওয়া উচিত, সে ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকেই পরামর্শ চেয়ে পাঠিয়েছিল ডব্লিউএইচও।

জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দপ্তরে যেসব নাম জমা পড়েছে, তার মধ্যে একটি বেশ অভিনব। এক আবেদনকারী লিখেছেন— তিনি মাঙ্কিপক্স ভাইরাসের নাম রাখতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে। ভাইরাসের নামের জন্য তার পরামর্শ ‘ট্রাম্প-২২’।

সম্প্রতি বিশ্বের বিজ্ঞানী মহল থেকে শুরু করে চিকিৎসক মহলও মাঙ্কিপক্সের নাম নিয়ে আপত্তি তুলেছিল। একযোগে তারা জানিয়েছিল— ভাইরাসটির নাম অবিলম্বে বদলানো দরকার। কেন না এই নাম মানুষকে ভুল পথে চালিত করবে। মাঙ্কিপক্স ভাইরাসের নামে একটি প্রাণীর নাম জড়িয়ে আছে, যারা আদতে এই ভাইরাস ছড়ায় না। ডব্লিউএইচও তারই জবাবে মাঙ্কিপক্সের সম্ভাব্য নামের পরামর্শ চান সাধারণ জনগণের কাছে।

ডব্লিউএইচও জানিয়েছে, যেসব নাম জমা পড়েছে, তার মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে এমপক্স। তবে ট্রাম্প ২২-এর মতো কিছু অদ্ভুত নামও এসেছে তাদের দপ্তরে। সংস্থাটি জানিয়েছে, ট্রাম্প ২২-এর সঙ্গে অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামের কোনো সম্পর্ক নেই। আসলে ট্রাম্প ২২-এর পুরো নাম ‘টক্সিক র্যাশ অব আনরেকগনাইজড মিস্টেরিয়াস প্রোভেন্যান্স অব ২০২২’।

মাঙ্কিপক্সের ভাইরাসের জন্য এমনকি নাম বেছে নিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? প্রশ্নের জবাবে ডব্লিউএইচও জানিয়েছে, আশা করি হাস্যকর কোনো নাম দেওয়া হবে না ভাইরাসটিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাঙ্কিপক্সের নাম বদলে ‘ট্রাম্পের’ নামে রাখার প্রস্তাব

আপডেট সময় ১২:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২