ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে

ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিয়ের পিড়িতে!

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে খুলনার ছেলে শরিফুল ইসলাম শান্তকে বিয়ের পিড়িতে বসতে হচ্ছে। বিয়ে করবেন চাঁদপুরের হাজীগঞ্জের মেয়ে উম্মে হান্না তানজিনাকে। ঘটনাটি ঘটেছে বুধবার হাজীগঞ্জে তারালীয়া গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম শান্ত খুলনা সিটির খালিশপুরের নজরুল ইসলামের ছেলে। তানজিনা হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের তাহেরের মেয়ে।

শান্ত বলেন, সে চট্টগ্রামে একটি কলেজে অনার্সে ভর্তি পরীক্ষার জন্য যাচ্ছিল। পথে চাঁদপুরের হাজীগঞ্জে তারালীয়া তার খালার বাড়ি। সেখানে ফেসবুকে পরিচয় হওয়া অনার্স প্রথম বর্ষের ছাত্রী তানজিনার সঙ্গে দেখা করতে আসে। তাদের দুজনের তিন বছরের প্রেমের সম্পর্ক। দেখা করতে এসে স্থানীয়দের খপ্পরে পড়ে। অবশেষে খবর পেয়ে পুলিশ তাদের দুই পরিবারকে একত্র করে বিয়ের সব আয়োজন সম্পন্ন করে।

৫ লাখ টাকা কাবিনে তাদের আনুষ্ঠানিক বিবাহের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিয়ের পিড়িতে!

আপডেট সময় ০৭:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২