ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টুইটার ব্যবহার করায় সৌদি তরুণীর ৩৪ বছরের জেল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

টুইটার ব্যবহার করায় এক তরুণীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের আদালত। তার নাম সালমা আল-শেহাব। তিনি যুক্তরাজ্যের লিডস ইউভার্সিটিতে পড়াশোনা করেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অ্যাকাউন্ট থাকা, ভিন্নমতাবলম্বী ও অধিকার কর্মীদের টুইট অনুসরণ এবং রিটুইট করার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ৩৪ বছর বয়সী সালমা দুই সন্তানের মা। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ছুটিতে যান।

প্রাথমিকভাবে ‘জনসাধারণের মাঝে অস্থিরতা সৃষ্টি এবং নাগরিক ও জাতীয় নিরাপত্তাকে অস্থিতিশীল করার’ লক্ষ্যে একটি ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করার ‘অপরাধে’ তার তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। কিন্তু সোমবার দেশটির আপিল আদালত নতুন সাজা ঘোষণা করে তাকে ৩৪ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তার ওপর ৩৪ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টুইটার ব্যবহার করায় সৌদি তরুণীর ৩৪ বছরের জেল

আপডেট সময় ০১:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২