ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেবি বাম্প নিয়ে হাজির বিপাশা বসু

আকাশ বিনোদন ডেস্ক : 

মা হতে চলেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বেবি বাম্প। সোনম, আলিয়াদের পর বলিউডের হবু মায়েদের তালিকায় যোগ হলো বিপাশার নামটিও। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে স্বামী করণ সিংয়ের সঙ্গে জোড়া ছবি শেয়ার করে সুসংবাদটি দিয়েছেন বিপাশাই।

অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।’

বিপাশা আরও লিখেছেন, ‘আমরা দুজনেই জীবনটা শুরু করেছিলাম আলাদা আলাদাভাবে। তারপর একদিন আমাদের দুজনের দেখা হয়। সেই থেকে আমরা দুজনই ছিলাম। তবে মনে হচ্ছে আমাদের দুজনের, শুধুমাত্র দুজনের জন্য এতটা ভালোবাসা ঠিক হচ্ছিল না। তাই খুব শিগগির আমরা তিন হতে চলেছি। আমাদের ভালোবাসার সন্তান খুব শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবে। আমাদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে।’

অনুরাগী ধন্যবাদ জানিয়ে বিপাশা লিখেছেন, ‘তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা, প্রার্থনা আর শুভেচ্ছা সবসময় আমাদের সঙ্গে থেকেছে। আমাদের জীবনে এভাবে জুড়ে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। এবার আমাদের সন্তানের স্পর্শে জীবন আরও সুন্দর হতে চলেছে।’ সুসংবাদটি প্রকাশ হতেই বিপাশা-করণকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকা এবং অনুরাগীরা।

বিপাশা মা হতে চলেছেন, এমন জল্পনা অনেকদিন ধরেই জল্পনা চলছিল। তবে অভিনেত্রী কিংবা তার স্বামী এতদিন এ বিষয়ে মুখ খোলেননি। সন্তর্পণে এড়িয়ে গেছেন প্রসঙ্গটি। তবে এবার জল্পনা সত্যি করে একেবারে সাড়ম্বরে ঘোষণা। ছবিতে দেখা যাচ্ছে, হবু মা বিপাশাকে আগলে রেখেছেন স্বামী করণ। স্ত্রীর পেটে ভালোবাসার চুমু এঁকে দিচ্ছেন।

২০১৫ সালে একটি ছবির শুটিংয়ে প্রথম করণের সঙ্গে পরিচয় হয় বঙ্গতনয়া বিপাশার। সেই পরিচয়ই দ্রুত প্রণয়ের গভীরতা পায়। ২০১৬ সালে বাঙালি রীতি-নীতি মেনে করণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা। বিয়ের পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে রিসেপশন পার্টিরও আয়োজন করেছিল নবদম্পতি।

রিয়েল লাইফ জুটি বিপাশা-করণ রিল লাইফেও জুটি বেঁধে ‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

তবে, করণের সঙ্গে ‘জোড়ি’ বাঁধার আগে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রায় ৯ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন বিপাশা। তারও আগে আরেক অভিনেতা দিনো মোরিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেবি বাম্প নিয়ে হাজির বিপাশা বসু

আপডেট সময় ১০:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২