ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করায় যুবতী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন (২৪) নামে এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিলা খাতুন নাটোরের সিংড়া উপজেলার কলম পালপাড়া গ্রামের রহিম মিয়ার মেয়ে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সরকারি মোবাইল নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন শিলা খাতুন। প্রথমে বিষয়টি নজরে না আনলেও পরে ওই মেয়েটি আবারও জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন। পরে জেলা প্রশাসক বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবগত করলে গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধমে তার অবস্থান শনাক্ত করে। সেই সূত্র ধরেই রোববার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় তার ভাড়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, আটক শিলা খাতুন পূজামণ্ডপ থেকে ফোন নম্বর নিয়ে গত ২৯ সেপ্টেম্বর রাতে ফোন করে। এ সময় প্রধানমন্ত্রী সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ফোন কেটে দিলে পুনরায় ফোন দিয়ে গালিগালাজ করে। বিষয়টি পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে জানালে মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। নিয়মিত মামলা অথবা ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করায় যুবতী আটক

আপডেট সময় ০১:১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭