ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে ৩৯ জওয়ান নিয়ে নদীতে বাস, নিহত ৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যবাহী একটি বাস কাশ্মীরের অনন্তনাগ জেলার চন্দনওয়ারি এলাকার একটি নদীতে পড়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৬ জন।

মঙ্গলবার (১৬ আগস্ট) ঘটনাটি ঘটে। এ সময় ৩০ জওয়ান আহত হন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, বাসটির ৩৯ জওয়ানের মধ্যে ৩৭ জন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্য। বাকী দুই জন জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত।

হতাহতের শিকার জওয়ানদের অমরনাথ যাত্রার নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছিল। মঙ্গলবার সেই দায়িত্বে যোগদান করতে যাচ্ছিলেন তারা। পথে দুর্ঘটনায় পতিত হন।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) তথ্য অনুসারে, বাসটি ব্রেক ফেল করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জিএমসি অনন্তনাগে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মৃতদেহ পেহেলগাম সিভিল হাসপাতালে রাখা হয়েছে।

খবরে আরও বলা হয়, দুর্ঘটনার পর ১৯টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় কর্তৃপক্ষ সেখানে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অনন্তনাগের ডেপুটি কমিশনার পীযূষ সিংলা জানিয়েছেন, জেলার সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল ও সেয়ারের মহকুমা হাসপাতালের মেডিকেল টিমগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাশ্মীরে ৩৯ জওয়ান নিয়ে নদীতে বাস, নিহত ৬

আপডেট সময় ০৬:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২