ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নাটকীয় নির্বাচনে’ কেনিয়ার প্রেসিডেন্ট হলেন উইলিয়াম রুতো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার দেশটির নির্বাচন কমিশন তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়।

নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গার চেয়ে খুবই কম ব্যবধানে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হয়েছেন উইলিয়াম রুতো। অফিসিয়াল তথ্য অনুযায়ী উইলিয়াম রুতো পেয়েছেন ৫০.৪৯ ভাগ ভোট।

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এর ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় নাটকীয়তা। পরাজিত প্রার্থী ওদিঙ্গার সমর্থকরা নির্বাচনে কারচুপির অভিযোগ করে।

সোমবার কেনিয়ার সাতজন ইলেক্ট্রোরাল কমিশনের মধ্যে চারজন কমিশনার ফলাফল ঘোষণার আগ মুহূর্তে ঘোষণা দেন তারা এ নির্বাচনের ফলাফলের দায় নেবেন না। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণা করতে দেরি করা হয়।

চারজন ইলেক্ট্রোরাল কমিশনার জানান, এ নির্বাচনের যে ফলাফল ঘোষণা হতে যাচ্ছে এর দায়-দায়িত্ব আমরা নেব না। কারণ এটি অস্বচ্ছ নির্বাচন। তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সকলে যেন শান্ত থাকেন এবং বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হন।

এদিকে এবারই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৫ বছর বয়সী উইলিয়াম রুতো। তিনি ১০ বছর ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তবে প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।

এরপর প্রেসিডেন্ট উহুরু কেনায়াত্তা নিজের সমর্থন জানান ওদিঙ্গাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘নাটকীয় নির্বাচনে’ কেনিয়ার প্রেসিডেন্ট হলেন উইলিয়াম রুতো

আপডেট সময় ১১:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২