ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ছয় বছরেরও বেশি সময় পর ইরানে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কুয়েত। সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করে ২০১৬ সালে তেহরানের সম্পর্ক ছিন্ন করে কুয়েত।

 উভয় দেশ তেহরানে কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি জানিয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের কাছে পরিচয়পত্র হস্তান্তর করেছেন কুয়েতের রাষ্ট্রদূত বদর আব্দুল্লাহ আল-মুনাইখ। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুনাইখকে ইরানে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের তথ্য নিশ্চিত করেছে।

ইতিমধ্যে কুয়েতে ইরানের একজন রাষ্ট্রদূত রয়েছে।

কুয়েতের এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবও ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে। উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের সাথে শিয়া অধ্যুষিত ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক রয়েছে।

প্রায় অর্ধ যুগের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর গত বছর ইরানের সঙ্গে প্রত্যক্ষভাবে আলোচনা শুরু করে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাকের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু সেই আলোচনা এখন পর্যন্ত যথেষ্ট নয়।

সৌদি আরবের প্রখ্যাত শিয়া একজন নেতার শিরশ্ছেদের ঘটনার প্রতিবাদে ২০১৬ সালে তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালান ক্ষুব্ধ ইরানিরা। পরে ওই বছরের জানুয়ারিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। সৌদি আরবের এই পদক্ষেপে যোগ দেয় ওই অঞ্চলের অন্যান্য দেশও। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে সম্পর্ক ছিন্ন করায় কুয়েতও সেই সময় ইরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৬ বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত

আপডেট সময় ০৬:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২