ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ঘুষিতে হাজী জমত আলী মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া এলাকায় নজরুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত হাজী জমত আলী মণ্ডল ওই এলাকার নান্দুরা মেম্বারের ছেলে। অভিযুক্তরা হলেন-দেলোয়ার হোসেন ওরুফে দেলু (৪৫) ও তার ভাই নজরুল আলী (৪০)। তাদের বাবার নাম ওয়ার উদ্দিন। নিহত ব্যক্তি ও অভিযুক্তরা চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয়রা জানান, সকালে অভিযুক্ত নজরুল তার জমির একটি অংশ বাড়ানোর জন্য সরকারি রাস্তার উপর জমির দেয়াল দিয়ে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে জমত আলী প্রতিবাদ করলে নজরুল ও দেলোয়ারের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন জমত আলীর বুকে সজোড়ে আঘাত করে। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হলে তাকে দ্রুত নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জমত আলীর ছেলে আলম বলেন, ঘটনার পরেই আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসি। তারা দুইজন (নজরুল ও দেলোয়ার) মিলে আমার বাবাকে ঘুষি মেরে হত্যা করেছে। তারা সরকারি রাস্তার উপরে জমির দেয়াল দেওয়ার সময় আমার বাবা ও চাচা প্রতিবাদ করলে দেলোয়ার আমার বাবার বুকে সজোড়ে ঘুষি দেয়। সাথে সাথে আমার বাবার নাম ও মুখ দিয়ে রক্ত বের হয়। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়কে দেয়াল তৈরির প্রতিবাদ করায় এই হত্যা সংঘটিত হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের

আপডেট সময় ১০:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২