ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভাল : বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। রাজনীতির খাতিরে হয়তো কোন কোন রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভাল রয়েছে।’ আজ রবিবার সকালে তিনদিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে, দেশে আমদানি নির্ভর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামে কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হলে সরকার বাঁধা দেবে না। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনের নামে প্রতিহিংসাত্মক কিছু করলে তা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। আমি মনে করি জাতীয় পার্টি, বিএনপি ক্ষমতায় ছিল। তাদের আচারণও গণতান্ত্রিক হওয়া উচিত। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যহত থাকবে।’

তিনি বলেন, ‘দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবী জুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।’

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরও বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়লে মানুষের কষ্ট হবে। এ জন্য সরকার চেষ্টা করছে। দেশ বেহেশতে আছে কে বলেছেন আমি জানি না। তবে জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।’ এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভাল : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২