ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্রোপচারের পর রোগীর পেটে মিলল ২৩৩ কয়েন, পেরেক, চুম্বক আর ব্যাটারি: রিপোর্ট

আকাশ নিউজ ডেস্ক:   

ঘটনাটি তুরস্কের। পেটের অসহ্য ব্যথায় ভুগছিলেন এক যুবক। তার নাম বুরহান দেমির। তিনি তুরস্কের ভান প্রদেশের ইপেকিওলু জেলা শহরের বাসিন্দা।

৩৫ বছরের ওই ব্যক্তির পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসাউন্ড এবং এক্স-রে ব্যবহার করে এন্ডোস্কোপি করার পর চক্ষু কপালে উঠে যায় চিকিৎসকদের! তার পেটে ২৩৩ রকমের জিনিসের খোঁজ পান তারা। কয়েন, ব্যাটারি, চুম্বক, স্ক্রু এবং কাচের টুকরা-এসব ছিল ওই যুবকের পেটে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হাসপাতালের এক চিকিৎসক জানান, “অস্ত্রোপচারের সময় দেখা গেছে ওই ব্যক্তির পাকস্থলির প্রাচীরে দু’টি পেরেক একবারে গেঁথে গিয়েছিল, বৃহদন্ত্রে বিভিন্ন ধাতব সামগ্রী ও পাথরও পাওয়া যায়। ব্যক্তির পেট থেকে ২৩৩ রকম জিনিস বের করতে সফল হই আমরা।”

চিকিৎসকরা জানান, এমন ঘটনা কোনও সুস্থ মানুষের ক্ষেত্রে সচরাচর শোনা যায় না। শিশু কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের প্রায়ই ঘটতে দেখা যায়।

যদিও ঠিক কীভাবে ওই ব্যক্তির পেটে এই জিনিসগুলো গেল তা জানা যায়নি। আপাতত সেই ব্যক্তি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই অস্ত্রোপচার কবে হয়েছে তা জানা যায়নি।

রোগী বুরহান স্থানীয় গণমাধ্যমের কথাও বলেছেন। তিনি বলেন,“আমাকে এই হাসপাতালে রেফার করা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করা হয় এবং পেট থেকে এসব জিনিস বের করা হয়।”

তিনি বলেন,“আমি ডাক্তারদের তাদের মনোযোগ এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।” তবে কীভাবে এসব তার পেটে গেল এবং কবে অস্ত্রোপচার করা হয়েছে, সে সম্পর্কে ওই প্রতিবেদনে কিছু বলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ত্রোপচারের পর রোগীর পেটে মিলল ২৩৩ কয়েন, পেরেক, চুম্বক আর ব্যাটারি: রিপোর্ট

আপডেট সময় ১০:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২