ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ফরহাদ আলী (২৬) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। তিনি রাজশাহী মহানগরীর উপ-ভদ্রা এলাকার হাসান আলীর ছেলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার স্লুইস গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি।

তিনি জানান, সকালে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। পথে উপজেলার স্লুইস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খায়।

এই ঘটনায় অল্পের জন্য বাসের যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও গেটে থাকা হেলপার ফরহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহত ফরহাদের মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এসআই শফিকুল।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

আপডেট সময় ১১:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭