ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই ফটোশুটের কারণে রণবীর সিংয়ের বাড়িতে পুলিশ

আকাশ বিনোদন ডেস্ক : 

রণবীর সিং, বলিউডের জনপ্রিয় অভিনেতা। তার আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্বামী। বর্তমানে বিভিন্ন সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পারছেন করছেন রণবীর। অভিনীত সিনেমার জন্য প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। তবে খবরের শিরোনাম হয়েছেন এক ব্যতিক্রমী ফটোশুটের কারণে।

সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে তিনি পুরো নগ্ন হয়ে অংশ নেন। এরপর সেই ছবি নেটমাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা-সমালোচনা।

শুধু তর্কেই থেমে থাকেনি, এই ফটোশুটের কারণে এক নারী তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন।

এবার রণবীর সিংকে ডেকে পাঠালো মুম্বই পুলিশ। অশ্লীলতার অভিযোগে অভিনেতার নামে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

সেই অভিযোগের ভিত্তিতেই নোটিশ দিতে বলিউডের ‘বাজিরাও’য়ের বাড়িতে যায় পুলিশ।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার পুলিশ সদস্যরা রণবীরের বাড়িতে যান। তবে এসময় অভিনেতা বাড়িতে ছিলেন না। রণবীর বাড়িতে না থাকায় নোটিশও দেওয়া হয়নি।

তবে আগামী ১৬ আগস্ট আবারও অভিনেতার বাড়িতে যাবেন চেম্বুর থানার পুলিশ সদস্যরা। সেদিন নোটিশ দেওয়া হবে তাকে। নোটিশ অনুযায়ী, আগামী ২২ আগস্ট রণবীরকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, খোলামেলা দৃশ্যে এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে বেফিকরে ছবির দৃশ্যে অর্ধনগ্ন দেখা গেছে তাকে। বলিউডের হালের জনপ্রিয় নায়ক রণবীর ক্যামেরার সামনে সবসময় সাহসী, যা স্ত্রী দীপিকার বেশ পছন্দেরও বটে।

এদিকে সমালোচকরা নগ্ন ছবি নিয়ে আলোচনা করলেও চিন্তিত নন রণবীর সিং। তিনি তার মতোই ফটোশুটের প্রচার করে যাচ্ছেন নিয়মিত। নগ্ন হয়ে ফটোশুটের জন্য পাচ্ছেন নতুন নতুন প্রস্তাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই ফটোশুটের কারণে রণবীর সিংয়ের বাড়িতে পুলিশ

আপডেট সময় ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২