ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে সালমান রুশদি, অবস্থা আশঙ্কাজনক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিউ ইয়র্কে ছুরিকাঘাতের শিকার ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) রাখা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার একটি চোখ অকেজো হয়ে যেতে পারে।

সালমান রুশদির এক কর্মকর্তার বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা এক বিবৃতিতে এসব তথ্য দিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অ্যান্ড্রু ওয়াইলি নামের ওই কর্মকর্তা বলেছেন, “সালমান রুশদি সম্ভবত একটি চোখ হারাতে পারেন। মারাত্মক জখম হয়েছে তার লিভার। তার বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরি হামলার শিকার হন সালমান রুশদি। জানা গেছে, শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানমঞ্চে কথা বলছিলেন রুশদি। এ সময় এক হামলাকারী তার ঘাড়ে ছুরিকাঘাত করেন। পরে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। এই ঘটনার পর স্থানীয় পুলিশ হাদি মাতার (২৪) নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। রুশদির ঘাড়ে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে। পরে হামলাকারীকে ধরে হেফাজতে নেয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে সালমান রুশদি, অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ১২:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২