ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

জঙ্গি-জামায়াত-রাজাকারের সঙ্গে কোন আপোষ নয়: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইয়াজিদ ও মীরজাফরের মতোই রাজাকার-জঙ্গি-জামায়াতে ইসলাম ও দেশের শত্রু। এদের সঙ্গে কোনো মিটমাট কিংবা আপোষ নয়। পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরের গড়পাড়ার ইমামবাড়িতে আশুরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজ রোববার তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র আশুরা শুধু শিয়া মতাবলম্বীদের নয়, সকলের জন্যই এক স্মরণীয় বেদনার দিন। ইমাম হোসেনকে যারা হত্যা করেছিল, তাদের বংশধর রাজাকার-জঙ্গি-জামাতীরাই আজ মানুষ মারে, পোড়ায়, মন্দির-মসজিদে আগুন দেয়।

তথ্যমন্ত্রী বলেন, যারা মিটমাটের কথা বলেন, তারা এই নব্য ইয়াজিদদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি ও খালেদা জিয়াকে রাজনীতিতে বাঁচিয়ে রাখতে চান। কিন্তু মানুষে মানুষে সম্প্রীতি আর শান্তির ধর্ম ইসলাম রক্ষায় এই সাম্প্রদায়িক অপশক্তিকে ধবংসের কোনো বিকল্প নেই।

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের খাদেম শাহ্ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাসদের সহসভাপতি ইকবাল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

আজ থেকে ১৩৭৮ বছর আগে হিজরী ৬১ সনের এই দিনে বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ (সা:) এর দৌহিত্র মহাপ্রাণ ইমাম হোসেন ও তার সংগীদের ইয়াজিদের চক্রান্তে শাহাদত বরণের হৃদয়বিদারক ঘটনাকে প্রতিবছর পরম ভালোবাসায় স্মরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

জঙ্গি-জামায়াত-রাজাকারের সঙ্গে কোন আপোষ নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭