ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

এত প্রচারেও লাভ হল না! বক্স অফিসে ধুকছে ‘লাল সিং চাড্ডা’

আকাশ বিনোদন ডেস্ক :

চার বছর পর পর্দায় ফিরেছেন আমির। ‘ফরেস্ট গাম্প’-এর মতো কালজয়ী ছবিকে পর্দায় নিয়ে এসেছেন নিজের আঙ্গিকে। কোনও ত্রুটি রাখেননি ‘লাল সিং চাড্ডা’র প্রচারেও।

মহামারীর ধাক্কা সামলে অবশেষে পর্দায় এসেছে ‘লাল সিং চাড্ডা’। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। শুরু থেকেই অস্কারজয়ী হলিউড ছবির এই পুনর্নির্মাণ ঘিরে চলেছে নানা বিতর্ক। উঠেছে বয়কটের ডাক। এসব কিছু সামলে প্রথম দিন কেমন ব্যবসা করল ছবিটি?

শুরুতেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে ব্যর্থ আমির খান এবং কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে টিকিট বেশি বিক্রি হয়। মনে করা হচ্ছে, আগামী পাঁচ দিনে সিটি শহরগুলোতে ভালো ব্যবসা করবে ছবিটি। মুক্তির দিন সব মিলিয়ে ১০-১১ কোটি রুপি এসেছে ছবির ভাঁড়ারে।

জানা গেছে, পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের মতো তিনটি চেন থেকে ৬.২৫ কোটি রুপির মতো এসেছে ছবির ভাঁড়ারে। বাকি পাঁচ কোটি মতো এসেছে দেশের অন্যান্য প্রেক্ষাগৃহগুলো থেকে। এই অবস্থায় ‘লাল সিং চাড্ডা’ আদৌ ১০০ কোটি ছুঁতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

আমিরের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। এই ছবির অবস্থাও বক্স অফিসে বিশেষ ভালো নয়। প্রথম দিন মাত্র ৭.৫০ কোটি থেকে ৮.৫০ কোটি রুপির ব্যবসা করেছে আনন্দ এল রাই পরিচালিত এই ছবি।

‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর মতো দক্ষিণী ছবিগুলোর ভিড়ে খানিক কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। বড় বাজেটের একাধিক হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘ভুল ভুলাইয়া ২’ যদিও ব্যতিক্রম। কার্তিক আরিয়ানের ছবিটি প্রায় ২০০ কোটির ব্যবসা করে। মনে করা হচ্ছিল, আমির-অক্ষয়দের মতো প্রথম সারির অভিনেতাদের ছবিও একই সাফল্য পাবে। কিন্তু আদৌ কি তা সম্ভব? এখন সেটাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এত প্রচারেও লাভ হল না! বক্স অফিসে ধুকছে ‘লাল সিং চাড্ডা’

আপডেট সময় ১০:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২