ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে, হুমকি মেদভেদেভের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউক্রেনের পশ্চিমা মিত্রদের প্রচ্ছন্ন হুমকি প্রদান করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো যখন জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করছে, সে সময় দিমিত্রি মেদভেদেভ হুমকি দিয়ে বললেন, ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে।

ইউক্রেন অভিযোগ তুলছে, পরমাণু কেন্দ্র থেকে তাদের শহরে গুলি ছুড়ছে রাশিয়া। কিন্তু পরমাণু কেন্দ্রে ঝুঁকি থাকায় তাদের সেনারা পাল্টা গুলি ছুড়তে পারছে না।

ইউক্রেনের আরও অভিযোগ, পরমাণু কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় রুশ সেনারা গোলাবর্ষণ করে ইউক্রেনের ওপর দোষ চাপাচ্ছে।

এ ইস্যুতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বর্তমান রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, কিয়েভ এবং তার মিত্ররা বলছে, ‘এটা রাশিয়া করছে যা নিশ্চিতভাবে শতভাগ অর্থহীন কথা।’ তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নেও পারমাণবিক কেন্দ্র আছে সেটা ভুলে যাওয়া উচিত নয়। সেখানেও দুর্ঘটনা ঘটতে পারে।

জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ ইন্টারন্যাশনাক অ্যাটোমিক এনার্জি এজেন্সি জাপোরিঝঝিয়া পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণ নিয়ে বিপর্যয়ের সতর্ক করেছে। সেখানে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। যদিও কেন্দ্রটি পর্যবেক্ষণের আয়োজন করতে সক্ষম হয়নি তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউরোপের পরমাণু কেন্দ্রেও দুর্ঘটনা ঘটতে পারে, হুমকি মেদভেদেভের

আপডেট সময় ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২