ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারমাণবিক অস্ত্রের নথি খুঁজতে ট্রাম্পের বাড়িতে হানা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাড়িতে মঙ্গলবার তল্লাশি চালায় এফবিআই।

এ নিয়ে ব্যাপক হৈচৈ করেন ট্রাম্প। তিনি জানান তার বাড়িতে হামলা হয়েছে। তার বাড়ি দখল করা হয়েছে। তাছাড়া তার দলের লোকেরাও বিষয়টি নিয়ে এফবিআইয়ের সমালোচনা করেন।

আর এমন সময়েই যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই তল্লাশি অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে পারমাণবিক অস্ত্রের নথি খুঁজতে তল্লাশি চালায় এফবিআই। তাছাড়া অন্য আরও গোপন নথির খোঁজও করে তারা।

তবে ওয়াশিংটন পোস্ট স্পষ্ট করে জানায়নি; ট্রাম্পের বাড়িতে কি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের নথির খোঁজ করেছিল এফবিআই। নাকি অন্য কোনো দেশের নথির খোঁজ করেছিল তারা।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড বৃহস্পতিবার জানান, ট্রাম্পের বাড়িতে অভিযান চালাতে সরকারের অনুরোধের প্রেক্ষিতে তিনি নিজে অনুমোদন দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পরই ওয়াশিংটন পোস্ট এ রিপোর্ট প্রকাশ করে।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, বিচার বিভাগ ফ্লোরিডার একটি আদালতকে এ সার্চ ওয়ারেন্টের বিষয়টি প্রকাশ না করতে বলেছিল। কিন্তু ট্রাম্প নিজে বিষয়টি সাধারণ মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন।

ওয়াশিংটন পোস্টের রিপোর্টের পর বোঝা যাচ্ছে কেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল সাবেক প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশির অনুমোদন দিয়েছিলেন।

যদিও ট্রাম্পের সমর্থকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সাবেক প্রেসিডেন্টের বাড়িতে নজিরবিহীন তল্লাশি চালানো হয়েছে।

এদিকে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করেন। এ নিয়ে তার সমালোচনাও হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পারমাণবিক অস্ত্রের নথি খুঁজতে ট্রাম্পের বাড়িতে হানা!

আপডেট সময় ০৬:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২