ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

ঘুমন্ত স্বামীর দুই কবজি কেটে বিচ্ছিন্ন করে দিলেন স্ত্রী!

আকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জাহারুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ আহত জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে।

শুক্রবার (১২আগস্ট) ভোর রাতে উপজেলার বালিহারী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত জাহারুল ওই গ্রামের মৃত আব্দুল
মান্নানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা ওই দিন সকালে মুমূর্ষু অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, আহত জাহারুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সংজ্ঞাহীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জাহারুলের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী মুর্শিদাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

ঘুমন্ত স্বামীর দুই কবজি কেটে বিচ্ছিন্ন করে দিলেন স্ত্রী!

আপডেট সময় ০৫:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২