ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এফবিআই কার্যালয়ে হামলার চেষ্টা, ১ বন্দুকধারী নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কার্যালয়ে ঢোকার চেষ্টার পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, অস্ত্রধারী ওই ব্যক্তি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওয়াইওর সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ওই বন্দুকধারীর উপস্থিতি টের পেতেই অ্যালার্ম বেজে ওঠে এবং এফবিআইয়ের সশস্ত্র এজেন্টরা প্রতিক্রিয়া জানালে তিনি গাড়ি নিয়ে পালিয়ে যান। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে শহরের একটি এলাকায় গিয়ে থামায়। গাড়ি থামার পর সন্দেহভাজন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে গুলি বিনিময় হয়।

গার্ডিয়ান জানিয়েছে, তখনও পুলিশ ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি। সন্দেহভাজন ব্যক্তি এরপর পুলিশের দিকে অস্ত্র তাক করলে নিরাপত্তা কর্মকর্তারা গুলি চালান এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

এএফপি জানিয়েছে, এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র কয়েকদিন আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এফবিআই, যা তার উগ্র সমর্থকদের ক্ষুব্ধ করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ দু’টি ঘটনার মধ্যে যোগসূত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এফবিআই কার্যালয়ে হামলার চেষ্টা, ১ বন্দুকধারী নিহত

আপডেট সময় ১২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২