ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছয় পা বিশিষ্ট বাছুর!

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের বড়াইগ্রামে ছয় পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির আটটি দুধের বাঁট ও দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে। বুধবার বিকালে বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দুলাল হোসেনের বাড়ির একটি গাভী এ অদ্ভুত আকৃতির বাছুরটি প্রসব করে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে যায়, বাছুরটি সুস্থ আছে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ বাছুরটি এক নজর দেখতে সে বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবত গাভীটি লালন পালন করছেন। বুধবার গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখতে পাওয়া যায় যে, চারটি পা ছাড়াও এর পেছনের অংশে আরও দুটি পা রয়েছে। এছাড়া শারীরিক আরও কিছু ত্রুটি রয়েছে। তাই বাছুরটি দেখানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সুস্থ থাকলে বাছুরটির অপারেশনের মাধ্যমে প্রয়োজনে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছয় পা বিশিষ্ট বাছুর!

আপডেট সময় ১০:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২