ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহবধূকে তিন বছর ধরে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার সোনাতলায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে টানা তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে। ঘটনার শিকার ওই গৃহবধূ মঙ্গলবার বিকালে সোনাতলা থানায় একটি ধর্ষণের মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন কুমার ঘোষ উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই গৃহবধূ দুই সন্তানের মা। তার স্বামী বগুড়া শহরের এক তেলের ডিপোতে শ্রমিকের কাজ করেন। কাজের সুবাদে তার স্বামীকে প্রতিদিন বাড়ি থেকে সকালে বের হতে হয় এবং ফেরেন রাতে। এ সুযোগে ছাত্রলীগ নেতা সুজন ওই গৃহবধূকে গত তিন বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ জুলাইয়েও তাকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। পরে মঙ্গলবার সোনাতলা থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।

এছাড়া এর আগে গতকাল সোমবার রাতে ওই গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে ছাড়া হয়। ভিডিও ক্লিপে ওই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন জানান, ভয়ভীতি দেখিয়েই ধর্ষণের ঘটনা। এমনটা ওই গৃহবধূর কাছ থেকে জানতে পেরেছি। আজ মঙ্গলবার বিকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ করলে সেটা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ নেতা সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গৃহবধূকে তিন বছর ধরে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২