ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেলেনস্কির হুশিয়ারির পরপরই গণভোটের ডিক্রি জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার স্থানীয় সময় রাতে হুশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি কোনো ধরনের গণভোট আয়োজন করে তা হলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।

ইউক্রেনে হামলা করার পর মারিউপোল, মেলিতোপোল, খেরসন এবং জাপোরিঝজিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করেন রুশ সেনারা।

জেলেনস্কি এমন হুশিয়ারি দেওয়ার পরপরই জাপোরিঝজিয়ায় রাশিয়ার প্রতিষ্ঠিত প্রশাসন একটি ডিক্রি জারি করেছে। এই ডিক্রির মাধ্যমে গণভোট আয়োজন করে রাশিয়ার সঙ্গে জাপোরিঝজিয়ার যুক্ত হওয়ার পথ সুগম হলো। রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এমন খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এদিকে জাপোরিঝজিয়ায় অবস্থিত ইউরোপের সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্টটি নিয়ে এখন রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা চলছে। গত কয়েকদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ প্ল্যান্টটিতে দুইবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে এ গোলাবর্ষণের জন্য দায়ী করেছে। এর মধ্যেই খবর এলো জাপোরিঝজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে সেখানে গণভোট আয়োজনের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলেনস্কির হুশিয়ারির পরপরই গণভোটের ডিক্রি জারি

আপডেট সময় ০৭:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২