ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পারমাণবিক হামলা হলে জাতিসংঘ থাকবে না’:জাতিসংঘের মহাসচিব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার জানিয়েছেন, যদি বিশ্বে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না।

জাপানের টোকিওতে মহাসচিব গুতেরেস বলেছেন, পারমাণবিক যুদ্ধ শুরু হলে কোনো কিছু করার জন্য ‘সম্ভবত জাতিসংঘই থাকবে না।’

জাপানের এক সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে এমন মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেছেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় , সম্ভবত জাতিসংঘ থাকবে না, কোনো কিছু করতে। তিনি আরও বলেছেন, কোনো ধরনের পারমাণবিক যুদ্ধ মানে ‘বিশ্ব ধ্বংস’ হবে।

এ ব্যাপারে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে আক্রমণ করার মানসিকতা থেকে দূরে থাকতে হবে এবং অপারমাণবিক দেশগুলোকে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে হুমকি দেওয়া থেকে দূরে থাকতে হবে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এটি পরিস্কার যদি কেউ প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কোনো পারমাণবিক যুদ্ধ থাকবে না (যুদ্ধ করার মতো শক্তি থাকবে না)।

এদিকে গত সপ্তাহে জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল গালুজিন পারমাণবিক অস্ত্র নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জানান, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো ইচ্ছা নেই।

তিনি জানিয়েছেন, বিশ্বে একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছে। সেটি করেছে যুক্তরাষ্ট্র। তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির মানুষের ওপর আসলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পারমাণবিক হামলা হলে জাতিসংঘ থাকবে না’:জাতিসংঘের মহাসচিব

আপডেট সময় ০৫:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২