ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলের হামলায় ফিলিস্তিনের আরেক শীর্ষ নেতা নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অধিকৃত গাজা উপত্যকার সরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদি গ্রুপের (পিআইজি) আরেক শীর্ষ স্থানীয় নেতা খালেদ মনসুর নিহত হয়েছেন। এ নিয়ে বিক্ষুব্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ছয় শিশু ও বেশ কয়েকজন পিআইজে যোদ্ধাসহ এ পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় ছয়শ রকেট ও মর্টান ফিলিস্তিন থেকে ইসরাইলের দিকে ছোড়া হয়েছে বলে এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন।

২০২১ সালের মে মাসে ১১ দিনের সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ১২ জন ইসরাইলি নিহত হওয়ার পর থেকে এই প্রথম সেখানে এতো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

২০২১ সালের ওই সহিংসতার পর রোববার প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট জেরুজালেমে গিয়ে পড়েছে বলে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল-জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি।

এ নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে দুইজন শীর্ষস্থানীয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দুদিন ধরে চলমান ইসরাইলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিন পরিবার।

এ ছাড়া স্থানীয় ৬৫০টির বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের আবাসন মন্ত্রণালয়।

তবে গাজায় হামলা চালিয়ে শিশুসহ বেসামরিক মানুষকে হত্যার ঘটনা অস্বীকার করেছে ইসলাইল।

ইসরাইলের দাবি, আবাসিক এলাকায় হামলা চালানো হয়নি। বরং ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এতে প্রাণহানি হয়েছে।

এদিকে বিমান হামলার জবাবে তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের হামলায় ফিলিস্তিনের আরেক শীর্ষ নেতা নিহত

আপডেট সময় ১০:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২