ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বেতন না দিয়ে অপহরণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে

আকাশ বিনোদন ডেস্ক : 

পাওনা টাকা না দিয়ে অপহরণের অভিযোগ উঠেছে হিরো আলমের বিরুদ্ধে। গত শুক্রবার গাজীপুরের শ্রীপুর থানায় হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুবেল মুন্সী নামের এক যুবক। জিডিতে রুবেল মুন্সী হিরো আলম ছাড়াও মো. লিমন এবং মো. শুভর নাম উল্লেখ করেছেন।

শনিবার রাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, হিরো আলমের বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের পর সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হিরো আলমের অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন তিনি। এ বেতন তিনি না তুলে হিরো আলমের কাছে জমা রাখতেন। সাত মাসের বেতন মোট ৭০ হাজার টাকা জমা হয়। ধারের ২০ হাজার ও বেতনের টাকাসহ পাওনা মোট ৯০ হাজার টাকা চাওয়ার পর সময়ক্ষেপণ করেন হিরো আলম। গত বৃহস্পতিবার হিরো আলম তার বর্তমান কর্মস্থলের সামনে এসে তাকে জোর করে প্রাইভেটকারে তোলেন। এসময় হিরো আলম ও তার সঙ্গীরা তার কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে জিমেইল ও ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তার জানমালের ক্ষতি করবেন বলেও হুমকি দেন হিরো আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বেতন না দিয়ে অপহরণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে

আপডেট সময় ১০:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২