ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্বালানির দাম বাড়ায় অস্থির হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের বুকে কষ্ট দেবে, কিন্তু এতে অস্থির হওয়ার কিছু নেই। আমি শুধু এটুকুই বলব বিশ্বাস রাখেন, আগামী দিনে কোনো ভাল কিছুর জন্য প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৭ অগাস্ট) এফবিসিসিআই অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তান হওয়ার পর এ অঞ্চলকে অবহেলা করা হল। বঙ্গবন্ধু সেটি ধরতে পারলেন। তিনি আমাদের অর্থনীতিকে যে ফাঁকি দেওয়া হয়েছে, সেটি ধরলেন। যে কয়দিন ক্ষমতায় ছিলেন, তিনি আমাদের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করেছেন।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা রোল মডেল। তারপরও একদল ষড়যন্ত্র করবে। তাদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। একটা কথা আছে, ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’। এত সুন্দর একটি পদ্মাসেতু হল আজকে, সেটিতে নাকি ব্যয় বেশি হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, পাকিস্তানিরা বলে বাংলাদেশ এক্সডেন্টলি হয়েছে এবং ডিজাইন ছাড়া তৈরি হয়েছে। অথচ, তাদের স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টে উঠে এসেছে তিনি পাকিস্তান বিরোধী ছিলেন। তার মানে অনেক আগেই তিনি এই রূপরেখা তৈরি করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান, এমসিসিআইর সাবেক সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআইর প্যানেল উপদেষ্টা ড. মোস্তফা আবিদ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও এফবিসিসিআইর প্যানেল উপদেষ্টা শুভাশীষ বসু।

সেমিনারে বেঙ্গল গ্রুপের কর্ণধার মোরশেদ আলম, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপিসহ বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্বালানির দাম বাড়ায় অস্থির হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২