ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া থেকে কেনা গ্যাসের আংশিক মূল্য রুবলে পরিশোধে রাজি তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়া থেকে কেনা গ্যাসের মূল্যের একটা অংশ রুশ মুদ্রা রুবলে পরিশোধ করতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান।

শুক্রবার রাশিয়া সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টা ধরে বৈঠকের পর এ কথা জানান তুর্কি প্রেডিন্টে।

তুর্কি প্রেডিন্টে বলেছেন, আঙ্কারা মস্কোর সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চায়। একইসঙ্গে গ্যাসের মূল্যের একাংশ রুবলে পরিশোধ করা হবে। দুই দেশের প্রেসিডেন্ট যান চলাচল, কৃষি, আর্থিক সংস্থান ও নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হন।
রুশ উপ-প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার নোভাক দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে সমঝোতা প্রসঙ্গে বলেছেন, দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। এর ফলে কার্যত সব সেক্টরেই দুই দেশের মধ্যে সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত হবে।

এছাড়া, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট বলেন, তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইন এখন ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাইপলাইনে পরিণত হয়েছে। এই পাইপলাইন কোনো ধরনের সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। নিরবচ্ছিন্নভাবে রাশিয়ার গ্যাস সরবরাহের জন্য তুরস্কের প্রতি ইউরোপের কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেন পুতিন।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় দেশগুলো। এ পরিস্থিতিতে ন্যাটোর সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের রাশিয়া সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়া থেকে কেনা গ্যাসের আংশিক মূল্য রুবলে পরিশোধে রাজি তুরস্ক

আপডেট সময় ১১:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২