ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

চলতি বছর জুন মাসে সংসারে নতুন অতিথি আসার সুখবর দেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরপরই তিনি ব্যস্ত হয়ে পড়েন তার হলিউড মিশন ‘স্টোন অব হার্ট’র শুটিং নিয়ে।

সম্প্রতি ভারত ফিরেছেন ‘আরআরআর’খ্যাত এই অভিনেত্রী। ফিরেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে ধরা দিলেন মুম্বাইয়ের রাস্তায়। শনিবার (০৬ আগস্ট) শর্ট ড্রেসে ক্যামেরাবন্দি হন আলিয়া। যাতে স্পষ্ট চোখে পড়ছে বেবি বাম্প।

ঢিলেঢালা পোশাকে একেবারেই বেবি বাম্প ঢাকার চেষ্টা করেননি আলিয়া। যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। একসঙ্গে ক্যামেরাবন্দি হন রণবীরও।

হলিউডের কাজ শেষ করে আলিয়া এখন ‘রকি অর রানি প্রেম কাহানি’র শুটিং করছেন। সঙ্গে চলেছে তার মুক্তি প্রতীক্ষিত ‘ডার্লিংস’র প্রোমোশন। এরপর আবার শুরু করবেন ‘ব্রহ্মাস্ত্র’-র প্রচার, সিনেমাটিতে প্রথমবার তিনি পর্দা ভাগ করেছেন রণবীরের সঙ্গে।

গত ১৪ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এর আগে করোনার কারণে বহুবার তাদের বিয়ের তারিখ পেছায়। বিয়ের উন্মাদনার রেশ শেষ হওয়ার আগেই আড়াই মাসের মাথায় সংসারে নতুন অতিথি আসার সুখবর দেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন আলিয়া

আপডেট সময় ১০:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২