ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইউক্রেনকে শত কোটি ডলারের প্যাকেজ যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে আরও নিরাপত্তা সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশটিকে সামরিক সহায়তা দিতে এ যাবতকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এই প্যাকেজের পরিমাণ ১০০ কোটি ডলারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাইডেন প্রশাসনের তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে দাবি করেছে আল-জাজিরা।

এ প্যাকেজের আওতায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মেডিক্যাল–সুবিধাসংবলিত সাঁজোয়া যান রয়েছে। থাকছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স)।

প্যাকেজটি আগামী সোমবারের দিকে ঘোষণা করা হতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ পর্যন্ত ৮৮০ কোটি ডলারের সহায়তা দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন যুদ্ধ জয় করতে আমরা ইউক্রেন সরকার এবং তার জনগণকে যতদিন সময় লাগবে ততদিন সমর্থন অব্যাহত রাখব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইউক্রেনকে শত কোটি ডলারের প্যাকেজ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২