ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই সাথে বিমান ওড়ালেন পাইলট মা-মেয়ে, মুগ্ধ নেট দুনিয়া

আকাশ নিউজ ডেস্ক:

মায়ের সাথে একই বিমানে চালকের আসনে বসবেন মেয়ে কিংবা মা-মেয়ে এক সাথে করবেন ফ্লাইট পরিচালনা। সেই স্বপ্নই বাস্তবে ধরা দিয়েছে ক্যাপ্টেন হলি পেটিটি এবং কেলি পেটিটি।

ক্যাপ্টেন হলি তার মেয়ে কেলিকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিমানের যাত্রীদের সঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে, মা মেয়ে তাঁদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই সাউথওয়েস্টের প্রথম মা মেয়ের পাইলট জুড়ি।’

ক্যাপ্টেন হলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। সাউথওয়েস্ট বিমান টিমের নতুন সদস্য, আপনাদের বিমানের প্রথম অফিসার আমার মেয়ে কিলি।’

হলি আরও বলেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। প্রথমবার যখন আমি এই ক্যারিয়ার বেছে নেই, তখন এর প্রেমে পড়ে যাই। আমার এক সন্তানও এর প্রেমে পড়েছে, সেও বেছে নিয়েছে এই ক্যারিয়ার। এটা পরাবাস্তবাবাদ।’

সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘হলি আর কেলি কেবল সাউথওয়েস্টে ইতিহাস গড়েনি, তারা সব বাধা ডিঙিয়ে নারী ক্ষমতায়নের দৃষ্টান্তও রেখেছেন। তারা দেখিয়েছেন, সব বয়সেই আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করা যায় এবং পৌঁছে যাওয়া যায় আকাশে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একই সাথে বিমান ওড়ালেন পাইলট মা-মেয়ে, মুগ্ধ নেট দুনিয়া

আপডেট সময় ১১:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২