ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বিএনপির হত্যার রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ প্রস্তুত: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হত্যা, সন্ত্রাসের রাজনীতি প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। আজকের এই জনস্রোত সেটি প্রমাণ করে।

শুক্রবার (৫ আগস্ট) বনানী কবরস্থানে শেখ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভোলায় বিএনপি নেতা নিহতের ঘটনার দায় বিএনপিকেই নিতে হবে। সেখানকার ভিডিও ফুটেজ দেখলেই সব পরিষ্কার হবে। তারা অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশতো আর হাত গুটিয়ে বসে থাকবে না।

এর আগে, সকাল সাড়ে ৮টার পর তার সমাধিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলাম হানিফ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে, একে-একে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিএনপির হত্যার রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ প্রস্তুত: কাদের

আপডেট সময় ১২:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২