ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

লুঙ্গি পরে সিনেপ্লেক্সে যাচ্ছেন দর্শক!

আকাশ বিনোদন ডেস্ক :

বহুল আলোচিত সিনেমা ‘পরাণ’ দেখতে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’র মিরপুর শাখায় গিয়েছিলেন এক বৃদ্ধ। কিন্তু তার পরনে লুঙ্গি থাকায় টিকিট দেয়নি কর্তৃপক্ষ। এরপর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠে।

যদিও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন। তারা এর সঠিক তদন্ত করবেন বলে জানান। সেই সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তিকে পুরো পরিবারসহ সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখার আহ্বান জানান।

এ ঘটনায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তারা দর্শককে সিনেমা দেখার নতুন অভিজ্ঞতা দিতে চায়। এক্ষেত্রে দর্শককের পোশাক কোনো বিবেচ্য বিষয় নয়।

এদিকে ওই বৃদ্ধকে অবজ্ঞা করার প্রতিবাদে বহু দর্শক লুঙ্গি পরে স্টার সিনেপ্লক্সে যাচ্ছেন। ফেসবুকে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও পোস্ট পাওয়া গেছে।

সনি স্কয়ারে লুঙ্গি পরে ছুটে গেছেন মেধাবী কার্টুনিস্ট ও উদ্যোক্তা মোর্শেদ মিশু। সেখানে তিনি ফেসবুক লাইভে এসে বলেন, গতকাল দেখলাম লুঙ্গি পরার কারণে এক চাচাকে টিকিট দেওয়া হয়নি। তাই আজ লুঙ্গি পরে সনি সিনেমা হলে আসলাম। আমার আরও দুই ভাই লুঙ্গি পরে সিনেমা দেখতে এসেছেন। তারা টিকিট পেয়েছেন। আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, লুঙ্গি পরে আসছি, আমাকে কি টিকিট দেবেন? জবাবে বললেন, ‘হ্যাঁ, কোনো সমস্যা নেই; টিকিট পাবেন।’

এছাড়া মাশনুন নামে একজন ফেসবুকে লিখেছেন- ‘প্রথমে লুঙ্গি দেখে প্রবেশ করতে না দিলেও পরবর্তীতে আমাদের সংখ্যা দেখে হার মানতে বাধ্য হয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দেশের মাটিতে সংস্কৃতির অবমূল্যায়ন, মানব না মানব না!’

সনি সিনেপ্লেক্সে গিয়ে অবজ্ঞার শিকার হওয়া সেই বৃদ্ধের নাম আমান আলী সরকার। তার বাড়ি সিরাজগঞ্জে। ঢাকায় ছেলের কাছে বেড়াতে এসেছিলেন। মিরপুরে থাকার সুবাদে সেখানকার প্রেক্ষাগৃহে আলোচিত সিনেমা ‘পরাণ’ দেখতে যান। কিন্তু তার পরণে লুঙ্গি থাকায় কাউন্টার থেকে টিকিট দিতে অস্বীকৃতি জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

লুঙ্গি পরে সিনেপ্লেক্সে যাচ্ছেন দর্শক!

আপডেট সময় ১১:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২