ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

জমি নিয়ে দ্বন্দ্বে লক্ষ্মীপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে মো. হোসেন আহমেদ (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হোসেন ওই এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- নিহত হোসেনের ভাই আমির হোসেন, ভাগিনা মনির হোসেন, আমীরের দুই ছেলে আকরাম হোসেন (২২) ও নাজমুল হোসেন (১৮)।

স্থানীয়রা জানায়, রমাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোরশেদ আলমের সঙ্গে মৃত ইউনুস মাস্টারের ছেলেদের জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ইউনুস মাস্টারের ছেলে সাইফুর রহমান দুলাল, সাইদুর রহমান মিলন ও লিটন তাদের লোকজন নিয়ে বিরোধকৃত জমিতে ঘর নির্মাণ করতে যান। এতে মৃত সাত্তার মাস্টারের ওয়ারিশরা বাধা দেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মৃত ইউনুস মাস্টারের ছেলেরা অস্ত্র-শস্ত্র নিয়ে সাত্তার মাস্টারের ওয়ারিশদের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে মৃত সাত্তার মাস্টারের মেয়ের জামাতা হোসেন আহমেদসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের মধ্যে হোসেন আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম মো. আফজাল বলেন, হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গুরুতর আরও চারজনকে আনা হয়। এদের সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত হোসেনের গলায় এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। এছাড়া আহতদের শরীরেও বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

জমি নিয়ে দ্বন্দ্বে লক্ষ্মীপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত ৪

আপডেট সময় ০৬:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২