ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ভোলার হত্যাকাণ্ডে সরকারের পতন ত্বরান্বিত হবে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় গত ৩১ জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম বুধবার ঢাকার কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ এবং এই হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত এবং এ কারণে সরকারের পতন ত্বরান্বিত হবে।

বুধবার এক বিবৃতিতে ফখরুল বলেন, ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে এক ভয়ঙ্কর দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে এক নির্বাক রাষ্ট্র সমাজ গঠনের আয়োজন করেছে। জনগণের প্রতিবাদ-বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়ে সরকার পুরো দেশে এক ভয়ের সংস্কৃতি চালু করেছে। এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার দুঃশাসন চালু করে মূলত জনগণের প্রতি প্রতিশোধ নিচ্ছে। বিএনপির ওপর নির্বিচারে হামলা ও জীবন কেড়ে নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে। ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করে হত্যা সরকারের এক অশুভ পরিকল্পনার অংশ।

ফখরুল বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও সারসহ ভয়াবহ আর্থিক সংকটকে ধামাচাপা দেয়ার জন্য মানুষের চোখকে অন্যদিকে সরাতে গত ৩১ জুলাই আব্দুর রহিম এবং গুরুতর আহত নুরে আলমের আজকে মৃত্যু— এই দুটি হত্যাকাণ্ডই সুপরিকল্পিত। বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতেই ভোলায় বিএনপির দুজন বলিষ্ঠ নেতাকে হত্যা করা হলো। জনস্বার্থে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের বর্বরোচিত হামলার মাধ্যমে দুটি তাজা প্রাণ কেড়ে নেয়ার ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশের মানুষ এক জালিম সরকারের শাসনে বসবাস করছে। কিন্তু এদেশের সাহসী জনতা অতীতেও যেমন সব স্বৈরাচারকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, বর্তমান স্বৈরাচারী সরকারকেও তীব্র গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নেমে এসেছে। পুলিশের এই হত্যাকাণ্ডে জনগণের শক্তি আরও সংহত হবে এবং সরকারের পতন তরান্বিত হবে।

মির্জা ফখরুল ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভোলার হত্যাকাণ্ডে সরকারের পতন ত্বরান্বিত হবে: ফখরুল

আপডেট সময় ১০:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২