ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসিফের অন্যায় কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়: ন্যানসি

আকাশ বিনোদন ডেস্ক :

আসিফ আকবরের সঙ্গে ডুয়েট অ্যালবাম করার প্রশ্নই আসে না বলে জানালেন নাজমুন মুনিরা ন্যানসি। শুধু তাই নয়, তার সঙ্গে আসিফের পূর্বের করা অন্যায়, মিথ্যাচার কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

বুধবার (০৩ জুলাই) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে এ কথা জানিয়েছেন ন্যান্সি। সম্প্রতি আসিফ আকবরের সঙ্গে দেখা ও সাক্ষাতের বিষয়টিও পরিষ্কার করের তিনি।

ন্যানসি লেখেন, ‘আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখা উপলক্ষে অনেক তারকার মতো আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয়; কিন্তু ওনার আমার সঙ্গে করা পূর্বের ধারাবাহিক মিথ্যা ও অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়।

২০২০ সালের ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ন্যানসি। সেই মামলার প্রসঙ্গে এই গায়িকা লেখেন, ‘নিরুপায় আমি, আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া, আদালত যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। ’

আসিফ আকবরের সঙ্গে যৌথভাবে গান করবেনা না জানিয়ে ন্যানসি লেখেন, ‘আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। ’

নিজের প্রাপ্য সম্মানী চেয়ে ন্যানসি। বিষয়টি উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছা থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছা, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়। ’

চার বছরের দ্বন্দ্বের পর কয়েকদিন আগে আসিফ-ন্যানসির দেখা হয়েছিল। এ প্রসঙ্গে আসিফ আকবর নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যার ফলে ভক্তরা মনে করেছিলেন, দু’জনকে ফের এক ফ্রেমে দেখা যাবে। কিন্তু ন্যানসির এমন কথা দ্বন্দ্ব অবসানের বিপরীত ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আসিফের অন্যায় কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়: ন্যানসি

আপডেট সময় ০৯:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২