ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি যুদ্ধবিরতিতে গড়াতে পারে: সাবেক জার্মান চ্যান্সেলর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন চুক্তি ধীরে ধীরে যুদ্ধবিরতিতে গড়াতে পারে। জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার এই মন্তব্য করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গেরহার্ড শ্রোয়েডার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু হিসেবে বিবেচিত।

জার্মানির আরটিএল টেলিভিশনে সাক্ষাৎকারে সাবেক এই চ্যান্সেলর বলেন, সুসংবাদ হলো— ক্রেমলিন সমঝোতাভিত্তিক সমাধান চায়। এ সময় তিনি জানান, গত সপ্তাহে মস্কোতে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গেরহার্ড শ্রোয়েডার ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তিনি ইউক্রেন যুদ্ধের সমালোচনা করলেও পুতিনের নিন্দা জানাননি।

ইউক্রেন-রাশিয়ার খাদ্যশস্য পরিবহন চুক্তিকে প্রথম সফলতা মন্তব্য করে গেরহার্ড শ্রোয়েডার বলেন, এটা সম্ভবত যুদ্ধবিরতিতে গড়াতে পারে।

গত ২২ জুলাই তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য পরিবহনে একটি চুক্তি করে মস্কো-কিয়েভ। এই চুক্তির আওতায় ইউক্রেন ইতোমধ্যে একটি শস্যভর্তি জাহাজ প্রেরণ করেছে। রাশিয়া অবরোধ তোলায় বিশ্বে খাদ্যসংকট কিছুটা লাঘব হবে বলে আশা জেগেছে। প্রথম জাহাজ বাধা ছাড়াই গন্তব্যে পৌঁছালে ইউক্রেনের আরও ১৬টি জাহাজ শস্য নিয়ে বিশ্ববাজারে যাবে।

গণমাধ্যমে সাক্ষাৎকারে সাবেক জার্মান চ্যান্সেলর শ্রোয়েডার বলেন, ক্রিমিয়া সমস্যারও একসময় সমাধান মিলবে। সেটা হংকংকের মতো ৯৯ বছরের বেশি সময় পরে নয়। আগামী প্রজন্মেই মিলতে পারে বলে নিজের আশার কথা জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি যুদ্ধবিরতিতে গড়াতে পারে: সাবেক জার্মান চ্যান্সেলর

আপডেট সময় ০৬:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২