ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

ছাত্রদল নেতার মৃত্যু; ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

আকাশ জাতীয় ডেস্ক:

জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুতে বিএনপি ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এদিকে আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে নুরে আলমের মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মিছিল শেষে কালীনাথ বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেয়া হয়।

এদিকে, নুরে আলমের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শোক জানানো অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ ৩৫ রাউন্ড টিআর শেল এবং ১৬৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়। প্রাণ হারায় আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী।

ওই সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম গুরুতর আহত হন। ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল এবং ওই দিনই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ দুপুরে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম রাজধানীর কমফোর্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

ছাত্রদল নেতার মৃত্যু; ভোলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

আপডেট সময় ০৬:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২