ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

‘ধর্ষণচেষ্টায়’ ব্যর্থ হয়ে হত্যার হুমকি, পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

আকাশ জাতীয় ডেস্ক:  

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূ ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ভয়ে পার্শ্ববর্তী উপজেলায় বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই গৃহবধূ।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের একটি গ্রামের এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী দুলাল বালা দীর্ঘদিন ধরে ওই নারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছেন। এতে রাজি না হওয়ায় ওই গৃহবধূর শিশুসন্তানকে হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি দেখায় ওই লম্পট।

একপর্যায়ে গত ১৭ জুলাই দুপুরে ওই গৃহবধূ তার শিশুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুলাল ঘরে ঢুকে গৃহবধূর হাত ধরে টানাহেঁচড়া করে এবং ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুলাল পালিয়ে যায়। এরপর থেকে প্রভাবশালী দুলাল ওই গৃহবধূ ও তার শিশুসন্তানসহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে।

ওই গৃহবধূ বলেন, ‘দুলাল বালা দীর্ঘদিন ধরে আমার পিছে লেগেছে। বিভিন্ন সময় আমাকে নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকে। আমি কখন কোথায় যাই, কী করি- এসব লক্ষ্য করে। রাতে ঘরের বাইরে টয়লেটে গেলে দুলাল আমাকে শারীরিক নির্যাতন করে। আমার স্বামী কাজে বাইরে গেলে সে বাড়িতে এসে আমাকে উত্ত্যক্ত করে। ওই দিনের ঘটনা জানাজানি হওয়ায় দুলাল আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। আমি থানায় অভিযোগ করেছি। আমি ভয়ে আমার দুই বছরের শিশুসন্তানকে নিয়ে মুকসুদপুর বাবার বাড়িতে চলে এসেছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযুক্ত দুলাল বালা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গত ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

কাশিয়ানী থানার এসআই আজিজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

‘ধর্ষণচেষ্টায়’ ব্যর্থ হয়ে হত্যার হুমকি, পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

আপডেট সময় ১০:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২