ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাথাপিছু আয় বেশি দেখাতে ২ কোটি মানুষকে বাদ দেওয়া : মান্না

আকাশ জাতীয় ডেস্ক: 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তারা জনশুমারি করল কিন্তু আমার কাছেই আসেনি। এখানে উপস্থিত অনেকের কাছেও যায়নি জনশুমারির টিম। ২ কোটি মানুষকে বাদ দেওয়ার কারণ কি হতে পারে? মাথাপিছু আয় বেশি দেখানো? তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণসংহতি আন্দোলন আয়োজিত ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই। মানুষের এখন এমন অবস্থা তারা আওয়ামী লীগকেও বিশ্বাস করে না। আবার, বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না। তারা বিকল্প চায়। আমরা সে চেষ্টা করছি। গণতন্ত্র মঞ্চ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। এটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা একটা পরিবর্তন চাই এবং মানুষকে সেটি বোঝাতে হবে। এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন না, রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন।

মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাতীয় লীগের সভাপতি শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, জেএসডির শহিদুদ্দিন মাহমিদ স্বপন, গণসংহতি আন্দোলনের ফিরোজ আহমেদ, সাখাওয়াত হোসেন ভুইয়া, হাবীবুর রহমান রিজু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট বিপর্যস্ত

মাথাপিছু আয় বেশি দেখাতে ২ কোটি মানুষকে বাদ দেওয়া : মান্না

আপডেট সময় ০৬:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২