ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

যতদিন বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করব: বর্ষা

আকাশ বিনোদন ডেস্ক : 

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুকে আর্থিক সহায়তা করেছেন চিত্রনায়িকা বর্ষা।

দিন: দ্য ডের নায়িকা জানিয়েছেন, শিশুটি যতদিন বেঁচে থাকবেন, তার খোঁজখবর রাখবেন তিনি।

শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ‘দিন দ্য ডে’-এর বিশেষ শোয়ে সাংবাদিকদের এ কথা জানান বর্ষা।

এ চিত্রনায়িকা বলেন, ‘ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় গর্ভবতী মায়ের পেট ফেটে বাচ্চা বের হওয়ার খবরটি শুনে খুবই কষ্ট পেয়েছিলাম। মনে হচ্ছিল, বাচ্চাটি যেন আমারই। আমার যদি কোনো দিন মেয়ে হয় এমনি হবে। বিষয়টি দেখার পর ময়মনসিংহের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটির খবর নিই। সে কেমন আছে, তার কোনো কিছু লাগবে কিনা তা জানতে পারি। ডিসি জানান, বাচ্চাটি ভালো আছে এবং বাচ্চাটির জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন তিনি। বাচ্চাটার ভালো চিকিৎসার জন্য তখন সহায়তা করি।’

সময় পেলেই শিশুটিকে দেখতে যাবেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘ নিউজে দেখলাম— বাচ্চাটাকে ঢাকার আজিমপুরে নিয়ে আসছে। আমি সেখানে যাব, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলব। যতদিন আমি বর্ষা বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করব, দূর থেকেও হলেও…।’

উল্লেখ্য, শিশুটিকে প্রথমে পরিবারের কাছে হস্তান্তরের কথা থাকলেও তাদের আর্থিক সচ্ছলতা না থাকায় তাকে আজিমপুরে অবস্থিত ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

শিশুটির বর্তমান অবস্থার কথা জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

তিনি বলেন, শিশুটি জন্ডিস থেকে সেরে উঠেছে। শ্বাসকষ্ট, বুক ও ডান হাতের ফ্র্যাকচার পুরোপুরি ভালো হয়েছে।

এদিকে শিশুটির নাম ফাতেমা রাখা হয়েছে বলে জানিয়েছেন নবজাতকের দাদা মোস্তাফিজুর রহমান।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ হারান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম, মা রত্না বেগম ও বোন সানজিদা আক্তার। এ সময় অন্তঃসত্ত্বা রত্নার পেট চিরে ভূমিষ্ঠ হয় গর্ভে থাকা কন্যাশিশুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যতদিন বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করব: বর্ষা

আপডেট সময় ১০:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২