ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে অভিনেতার ‘আত্মহত্যা’

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতীয় মডেল ও অভিনয়শিল্পীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গত কয়েক মাসে বেশ কয়েকজন ভারতীয় অভিনয়শিল্পীর রহস্যময় মৃত্যু হয়েছে।

বিশেষ করে কলকাতায় একের পর এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে এসব মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে পুলিশ।

এবার মালায়লাম ইন্ডাস্ট্রির এক অভিনেতার মরদেহ উদ্ধার করেছে কেরালা পুলিশ। তার নাম সারথ চন্দ্রন। তিনি কেরালার কক্কড়ে থাকতেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৩৭ বছর বয়সি এ অভিনেতা আত্মহত্যা করেছেন।

কারণ অভিনেতার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে সারথ লিখে গেছেন— ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

তবে কী কারণে সারথ আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, তার কারণ জানাতে পারেনি পুলিশ।

তবে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অবসাদের কারণে সারথ এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই সারথ অবসাদে ভুগছিলেন।

এদিকে সারথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম ছবির দুনিয়ায়। তার আত্মহত্যার খবরে কার্যত হতবাক ইন্ডাস্ট্রির অনেকেই।

প্রসঙ্গত, কয়েকটি মালায়লাম সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সারথ চন্দ্রন। এর মধ্যে রয়েছে ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো জনপ্রিয় সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে অভিনেতার ‘আত্মহত্যা’

আপডেট সময় ১০:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২