ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করলো লাটভিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য দেশ লাটভিয়া। আজ থেকে এ চুক্তি বাতিল করা হয়।

সোমবার রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চুক্তির কারণে দুই প্রতিবেশী দেশের লোকজন সীমান্ত পেরিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারতো কিন্তু চুক্তি বাতিলের ফলে তা বন্ধ হয়ে যাবে।

লাটভিয়ার সরকার কয়েক সপ্তাহ আগে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। রাশিয়া ও লাটভিয়া ২০১০ সালে ভ্রমণ চুক্তি সই করে এবং ওই বছরই তা কার্যকর করা হয়।

লাটভিয়া বলছে, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিস্কভ শহরে লাটভিয়ার কন্স্যুলেট বন্ধ করে দেয়ার পর মস্কোর সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করা হয়। পিস্কভ শহরে লাটভিয়ার কন্স্যুলেট থেকে লাটভিয়া ভ্রমণের জন্য রুশ নাগরিকদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হতো।

গত এপ্রিল মাসে রাশিয়া ওই কন্স্যুলেট বন্ধ করে দেয় এবং এর সমস্ত কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করে। মস্কো সে সময় জানিয়েছিল যে, লাটভিয়া ও বাল্টিক প্রজাতন্ত্রগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে পাল্টা ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগেই অর্থাৎ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই বাল্টিক এ দেশটি রাশিয়ার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করলো লাটভিয়া

আপডেট সময় ০৯:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২