ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমগ্র নিউজিল্যান্ডে ‘স্কুলে বোমা আতঙ্ক’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের অন্তত এক ডজন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর জেরে বৃহস্পতিবার বেশ কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। তবে কোনো স্কুলে বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে, এমন খবর পাওয়া যায়নি।

নিউজিল্যান্ডের প্রিন্সিপাল ফেডারেশনের সভাপতি চেরি টেলর-প্যাটেল এ বিষয়ে বলেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। তাদের ধারণা, এটি বিদেশ থেকে আসা একটি সাইবারবট।

নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই বলে তাদের বিশ্বাসের কথা জানিয়েছে। তবুও কর্তৃপক্ষ স্কুলগুলোর হুমকি তদন্ত করার কথা জানিয়েছে।

২০১৬ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে সক্রিয় বোমা রয়েছে এমন হুমকি দিয়ে ফোনকল গিয়েছিল। কিন্তু পরে সেটি ‘ভুয়া’ বলে প্রমাণিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সমগ্র নিউজিল্যান্ডে ‘স্কুলে বোমা আতঙ্ক’

আপডেট সময় ১১:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২